বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে তারা গুলশান-মহাখালী লিংক রোড অবরোধ চালিয়ে যাবেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিতুমীর কলেজ ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।
তিনি বলেন, “আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাই তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।”
এরআগে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “বারাসাত ব্যারিকেড” বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি।
এমন পরিস্থিতিতে শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।



যেকারণে সাংবাদিকতা ও আইন বিভাগ চান তিতুমীরের শিক্ষার্থীরা