Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ ঘোষণা

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

সরকার ২৫ ফেব্রুয়ারিকে “জাতীয় শহিদ সেনা দিবস” হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপসচিব তানিয়া আফরোজের সই করা এই পরিপত্র জারি করা হয়। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই পরিপত্র শেয়ার করেন।

পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘‘জাতীয় শহিদ সেনা দিবস’’ হিসেবে ঘোষণা করেছে এবং এ তারিখকে ‘‘জাতীয় শহিদ সেনা দিবস’’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬৫৪ সংখ্যক পরিপত্রের ‘‘গ’’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়াও পরিপত্রে ২৫ ফেব্রুয়ারিকে ‘‘জাতীয় শহিদ সেনা দিবস’’ হিসেবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।

পরিপত্র

   

About

Popular Links

x