পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তাদের উদ্দ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) পাবিপ্রবির গ্যালারী-২-এ এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।



