Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে এলো ১০,৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল

চুক্তির আওতায় এখন পর্যন্ত ৩ লাখ ৬,৭৬৯ মেট্রিক টন চাল দেশে এসেছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০,৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের অংশ হিসেবে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চালের আমদানি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৬,৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

এমভি এইচটি ইউনাইট জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x