Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুলা জ্বালানো নিয়ে যে সতর্কতামূলক পরামর্শ দিল তিতাস

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এই পরামর্শ দেওয়া হয়েছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম

ঈদ-উল-ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে নিজের কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে কর্মব্যস্ততা। এরই মাঝে এই দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরেই গ্যাসের চুলা জ্বালানো নিয়ে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

শনিবার (৫ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না তা পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

এছাড়াও গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোতে- ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

   

About

Popular Links

x