Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ সংশোধন করেছে সরকার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম

“মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯” সংশোধন করেছে সরকার। সংশোধিত বিধিমালা অনুযায়ী, বর্তমানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে।

বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার বিষয়ে আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনা হয়েছে। অনলাইন পদ্ধতি চালু করতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশোধিত বিধিমালয় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে।

এতে বলা হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম “ঘ” তে যেসব ব্যক্তির সই প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি সই এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

   

About

Popular Links

x