Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ আশপাশে ভূমিকম্প

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

 আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর বলেন, “এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। এটি স্বল্পমাত্রা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়।”

ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, “এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়।”

   

About

Popular Links

x