Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাতে পড়েছিল নারীর রক্তাক্ত মরদেহ

ওই নারীর পরনে ছিল কমলা রংয়ের শাড়ি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলের সামনে থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতেরি চিহ্ন রয়েছে। তবে ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে ছিল কমলা রংয়ের শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাতে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাথা থেঁতলানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শাহিন বলেন, “ঘটনাটি সড়ক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x