Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

ঢাকার সায়েন্স ল্যাব মোড় এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় এলাকায় ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে। কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়ে দ্বন্দ্বের জের ধরেও সংঘর্ষ হয়েছিল। আজও একই ধরনের উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x