Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত দুইজন ঢামেকে

আহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এরা হলেন- নাজমুন সাকিব (১৮) ও মোহাম্মদ সিয়াম (১৭)।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।  পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

   

About

Popular Links

x