Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় পাচারকালে কাঠবোঝাই কাভার্ড ভ্যান জব্দ

বন বিভাগের অভিযানে এই কাঠবোঝাই কাভার্ড ভ্যান জব্দ করা হয়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

কুমিল্লায় বন বিভাগের অভিযানে সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্র পাচারকালে কাঠবোঝাই কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের নির্দেশনায় স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, স্টেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাহসিকতাপূর্ণ এ অভিযান পরিচালনা করে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্র বোঝাই কাভার্ড ভ্যানটি আটক ও জব্দ করেন।

বন বিভাগের চোখ ফাঁকি দিতে কাভার্ড ভ্যান যোগে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ীর চালক মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ড ভ্যান নং (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২) আটক করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, শাকতলা, কুমিল্লায় রাখা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের নির্দেশনায় প্রতিকূল পরিস্থিতিতেও অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ জব্দ করে ধারাবাহিকভাবে সরকারকে বিপুল পরিমান রাজস্ব দিয়ে আসছে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন এর কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

ফলশ্রুতিতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল বর্তমানে কর্মরত স্টেশন কর্মকর্তাকে নানা উপায়ে হয়রানির অপচেষ্টায় লিপ্ত আছে। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এই অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রসমূহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে কাভার্ডভ্যান যোগে কৌশলে ঢাকায় পাচার করা হচ্ছিল।

   

About

Popular Links

x