Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল ৫ দিন বন্ধ

রাঙ্গামাটির সড়ক ও জনপদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৩:৩১ পিএম

কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ১৮ মে (রবিবার) পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (৯ মে) রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সওজ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ রুট আগামী ১৩ মে ভোর ৬টা থেকে ১৮ মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে।”

এসময় বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রানী সড়ক) ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীর ওপরের এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন পারাপার হয়।

   

About

Popular Links

x