Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ের ২৫ মিনিট পূর্বেই জাপান পৌঁছান তিনি

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:২৬ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পূর্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এসব তথ্য জানান।

জাপান সফরকালে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘‘ফিউচার অব এশিয়া’’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

   

About

Popular Links

x