দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে একই সময়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.৩৪%। সারাদেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪%।
এতে আরও বলা হয়, করোনাভাইরাসে এ বছর মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ১৩ জন, বাকি ১১ জন পুরুষ। এ বছর করোনাভাইরাসে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে নয়জন। এছাড়া খুলনা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুইজন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনাভাইরাসে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।



করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু