Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি-বাণিজ্য এবং দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, “আমরা মন্ত্রণালয় থেকে বিকেলে একটা চিঠি পেয়েছি। তাকে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।”

   

About

Popular Links

x