Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব

এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসাসেবা দেওয়ার পর গত রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে।

তবে তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার একেএম মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে গাজী ভাইয়ের (ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সঙ্কটাপন্ন। তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তিনি ফরিদা আপার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”

এদিকে গত রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবরটি সঠিক নয় জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “গাজী ভাই এটাও বলেছেন। ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে।”

এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।

   

About

Popular Links

x