Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিএসসি: ৪৮তম বিসিএস পরীক্ষা স্থগিতের তথ্য ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিত সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরসংবলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচরে এসেছে। ওই প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ রকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে দেওয়া হয়নি। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। যা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবেন ২,৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

   

About

Popular Links

x