Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে আবারো কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা যাওয়ায় তেলের দামও বেড়েছে

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে এ আশঙ্কা থেকে বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম।

সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা যাওয়ায় তেলের দামও বেড়েছে।

রয়টার্স বলছে, সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৩.১১ ডলারে নেমেছে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৭% কমে প্রতি আউন্স ৪,৩৩৬.৩০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও আরো কমতে পারে স্বর্ণের দাম বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

গত ৬ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুর দাম ৫, ৪৮২ টাকা কমানো হয়।

 

   

About

Popular Links

x