Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে, বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। 

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে এসব ভাতা নির্ধারণ ও পরিরোধ করা হবে।

এতে আরও বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে মূল বেতনের শতকরা হার অনুযায়ী কর্মচারীরা যেসব ভাতা পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তারা যে মূল বেতন পেয়েছেন, তার ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

 

   

About

Popular Links

x