Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় এলো সালমান খানের 'বিয়িং হিউম্যান' ব্র্যান্ড

আগামী ১৫ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে তাদের প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

বলিউড সুপারস্টার সালমান খানের পোশাকের ব্র্যান্ড “বিয়িং হিউম্যান ক্লথিং” বাংলাদেশে তাদের আউটলেট খুলতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বনানীতে তাদের প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান, তার ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং “বিয়িং হিউম্যান ক্লথিং”-এর সিইও সঞ্জীব রাও।

“বিয়িং হিউম্যান ক্লোথিং”-এর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তারা “ক্রিমসনকাপ বাংলাদেশ”-এরও যৌথ সত্ত্বাধিকারী। এছাড়াও শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ফখর উদ্দিন ব্রাদার্স এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সালেহীন এফ নাহিয়ানও এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন।

সালেহীন এফ নাহিয়ান ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছি, কারণ আমরা মনে করি বাংলাদেশে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও বাংলাদেশে সালমান খানের একটি বিশাল ফ্যানবেস রয়েছে।”

“বিয়িং হিউম্যান ক্লোথিং”-এর লাভের একটি অংশ “বিয়িং হিউম্যান- দ্য সালমান খান ফাউন্ডেশন”-কে দেওয়া হয়, যেটি ভারতের মুম্বাইতে অবস্থিত। ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করে।

বলিউড তারকার এই দাতব্য প্রতিষ্ঠানটি সম্প্রসারণের অংশ হিসাবে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় “বিয়িং হিউম্যান ক্লথিং”। বর্তমানে ১৫টিরও বেশি দেশে তাদের আউটলেট রয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে।

   

About

Popular Links

x