Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক মাসে মোবাইল গ্রাহক কমেছে সাড়ে ৮ লাখ

গ্রামীণফোন প্রায় ১১ লাখ গ্রাহক হারিয়েছে, যার ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:১৩ পিএম

দেশের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ায় গত বছরের নভেম্বর থেকেই দেশে গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বরে মোবাইল গ্রাহক সংখ্যা অক্টোবরের তুলনায় ৮ লাখ কমে ১৮ কোটি ৮ লাখে পৌঁছেছে।

শুধু গ্রামীণফোনই প্রায় ১১ লাখ গ্রাহক হারিয়েছে, যার ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখে।

এর আগে গত ২৯ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কল ড্রপ রেট কমিয়ে আনাসহ সেবার মান উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করে।

সেবার মান উন্নয়নে নিয়ন্ত্রক সন্তুষ্ট হওয়ায় অবশেষে ছয় মাস পর চলতি বছরের ২ জানুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিষেধাজ্ঞার প্রথম পাঁচ মাসে প্রায় ৩.৭ মিলিয়ন গ্রাহক হারিয়েছে গ্রামীণফোন।

কয়েক বছর পর, নভেম্বর মাসে অপারেটরের গ্রাহক সংখ্যা ৪.৪০% কমেছে।

তৃতীয় স্থানে থাকা অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা বেড়েছে। নভেম্বরে তাদের গ্রাহক সংখ্যা ২ লাখ বেড়েছে। এতে তাদের মোট গ্রাহ সংখ্যা ৩ কোটি ৯৪ লাখে দাঁড়িয়েছে। অক্টোবরে তাদের গ্রাহক সংখ্যা ৯ লাখ বেড়েছে।

দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবি নভেম্বর মাসে মাসে নতুন প্রায় ৬০,০০০ গ্রাহক পেয়েছে, এতে তাদের মোট গ্রাহক সংখ্যা ৫৪.৩ মিলিয়নে পৌঁছেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক নভেম্বর মাসে মাসে প্রায় ২০,০০০ গ্রাহক হারিয়েছে।

   

About

Popular Links

x