Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণ চুরি: কাস্টমস কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি

  • চুরি হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৪৫ কোটি টাকারও বেশি
  • গত তিন বছরে জব্দ করা ৫৫.৫১ কেজি স্বর্ণ খোয়া গেছে
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম থেকে ৪৫ কোটি টাকারও বেশি মূল্যের ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন বলেন, ‘‘স্বর্ণ চুরির সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

এর আগে, গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন।

অভিযোগ অনুসারে, নিয়মিত টহল চলাকালে, বিমানবন্দরের একজন কর্মকর্তা একটি ভল্টের তালা ভাঙা দেখতে পান। শনিবার রাত নয়টার দিকে তার ঊর্ধ্বতনদের অবহিত করেন।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পান, ভল্টের একটি অংশ ধারালো বস্তু দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

শুল্ক কর্মকর্তারা পরে দেখেন, ২০২০-২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় জব্দ করা প্রায় ৫৫.৫১ কেজি স্বর্ণ উধাও হয়ে গেছে।

ঘটনা তদন্তে কাস্টমস হাউস যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

   

About

Popular Links

x