Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

এই ২ মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর এই ২ মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।আগস্টে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এই ২ মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকছে ছয়দিন। 

আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির বন্ধ থাকছে।  

আগস্ট মাস শুরু হচ্ছে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন। 

সেপ্টেম্বরেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন। 

   

About

Popular Links

x