Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংসদ ভবন এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ 

পুলিশ বিক্ষোভকারী ছাত্রদের ওপর লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থানরত বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন। তবে, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। 

এর আগে, দিনভর ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। 

জানা গেছে, প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।  

   

About

Popular Links

x