Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা নিয়ে এ বিতর্কের জন্ম হয়

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। 

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের হওয়া আন্দোলনকারীদের ‘ফার্মের মুরগী’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা নিয়ে এ বিতর্কের জন্ম হয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের শিক্ষার্থীরা। তবে, তারা কোনো গোষ্ঠী কিংবা কোনো সংগঠনের সহযোগী তা নিশ্চিত হওয়া যায় নি। 

টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। 

আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। 

অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আদলে তৈরি। 

উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। 

   

About

Popular Links

x