Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেম করছেন জয়া, বললেন ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম

দেশের সীমানা ছাড়িয়ে যে কজন বাংলাদেশি অভিনয় শিল্পী নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, তাদের মধ্যে জয়া আহসান অন্যতম। ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন এই অভিনেত্রী। ‘‘তাণ্ডব’’, ‘‘উৎসব’’ এর পর ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত আরও দুই সিনেমা ‘‘ডিয়ার মা’’ ও ‘‘পুতুলনাচের ইতিকথা’’। ‘‘ডিয়ার মা’’ সিনেমা নিয়ে শুভকামনাও জানান ভারতের বিগ বি অমিতাভ বচ্চন।

সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও সেখানে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনাও।

সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জয়া আহসান। জীবনে বিশেষ কেউ আছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে। তবে আমার ‘‘বিশেষ মানুষ’’ সিনেমা-দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবো না, এটা সচেতন সিদ্ধান্ত ছিল না। এমন হয়ে গেছে।”

জয়া আহসান/ফেসবুক

জয়া বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচারই সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয়, কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পার্সন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’’

বিশেষ মানুষকে বিয়ে করা প্রসঙ্গে জয়া বলেন, ‘‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা- এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’’

জয়া আহসান/ফেসবুক

বিয়ে নিয়ে অভিনেত্রীর ভেতর ভয় কাজ করে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে জয়া আরও জানান, আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই খোলামেলাভাবে কিছু বলতে চান না।

   

About

Popular Links

x