অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা জীবনের বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন, “ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমি খুব অল্প বয়সে ভুলটি করেছিলাম।”
অতীত নিয়ে অনুশোচনা থাকলেও বর্তমানে নিজের কাজে আরও বেশি মনোযোগী হতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন চ্যানেলে সন্তানসহ উপস্থিত হয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান।
এদিকে, ঈদ-উল-ফিতরে তার অভিনীত “দুর্বার” সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসছে কোরবানির ঈদে তার নতুন সিনেমা “সিক্রেট” মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।



