Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আটকে গেলো পরীমণির বিয়ের প্ল্যান

আর্জেন্টিনার হারে আটকে গেলো চিত্রনায়িকা পরীমণির বিয়ে

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে বশীকরণ করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়। 

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপের পর এবার বিশ্ব জয় করল স্পেন। আর এই খেলার ফলাফলের পর যেমন কোটি ভক্তের স্বপ্ন ভেঙেছে, তেমনি যেন আটকে গেলো ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিয়েটাও! 

সোমবার (২০ জুলাই) ভোরে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই নায়িকা। 

ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরীমণি। ফুটবল মাঠের সবুজ ঘাসের পটভূমিতে তৈরি সেই পোস্টে তিনি লেখেন, ‘‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’’  

পরীমণি

স্ট্যাটাসের শেষে দুঃখ প্রকাশ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি। 

এর আগে আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এক অদ্ভুত শপথ করে বসেছিলেন কট্টর আর্জেন্টিনা ভক্ত পরীমণি। 

ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন। 

সেই পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’’ 
 

   

About

Popular Links

x