Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিল্পী সমিতির কমিটিতে যুক্ত হলেন রিয়াজ

অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করায় তার স্থানে রিয়াজকে নির্বাচিত করা হয়

আপডেট : ১৭ মে ২০২২, ১২:২৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে চিত্রনায়ক রিয়াজকে।

সংবাদমাধ্যম সমকালের প্রতিবেদন অনুসারে, বুধবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ গ্রহণ করার মাধ্যমে নিজ পদের দায়িত্ব গ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা।

এর আগে, অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করায় তার স্থানে রিয়াজকে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক জানান, “বৈঠকে সভাপতিসহ কমিটির ১২ জনের উপস্থিতিতে চিত্রনায়িকা রোজিনার পদত্যাগপত্রটি গৃহীত এবং তার স্থানে রিয়াজকে নির্বাচিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী রোজিনা। তবে সময় দিতে না পারার কারণ উল্লেখ করে তিনি পদ থেকে সরে যান।

   

About

Popular Links

x