Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারিকা: আমিও তো মানুষ, কতো সহ্য করা যায়

সালিশি বৈঠকে বদরুদ্দিন আহমেদ জানান, যৌতুকের টাকা দিতে না পারলে তিনি সারিকার সঙ্গে সংসার করবেন না এবং তাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

“৫০ লাখ টাকা যৌতুকের জন্য” অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনকে মারধর করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে সারিকা সাবরিন তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলাও করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সারিকা নিজেই।

এ প্রসঙ্গে সারিকা সাবরিন গণমাধ্যমকে বলেন, “এভাবে আসলে সম্ভব হচ্ছিল না। সংসার চালানোর প্রতিটা বিষয়ে উনি আমার উপর নির্ভর ছিলেন। এমনকি বিয়ের অনুষ্ঠানের যাবতীয় অর্থ আমরা ব্যয় করেছি।”

তিনি আরও বলেন, “আমিও তো মানুষ, আর কতো সহ্য করা যায়? এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।”

আরও পড়ুন- যৌতুকের মামলায় মডেল সারিকার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জানা যায়, ৫ নভেম্বর সারিকাকে ৫০ লাখ টাকা যৌতুকের দাবি করেন জি এস বদরুদ্দিন আহমেদ। যৌতুকের টাকা এনে না দেওয়ায় সারিকাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিশি বৈঠক হয়।

সালিশির এক পর্যায়ে বদরুদ্দিন আহমেদ জানান, ব্যবসার জন্য তার ৫০ লাখ টাকা লাগবে। এই টাকা দিতে না পারলে তিনি সারিকার সঙ্গে সংসার করবেন না এবং তাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর তিনি দ্রুত সেখান থেকে চলে যান।

উল্লেখ্য, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকা-বদরুদ্দিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

   

About

Popular Links

x