নিজের শারীরিক ফিটনেস এবং সৌন্দর্য নিয়ে নতুনভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। আগামী ৬ মাসের মধ্যেই শরীরের বাড়তি ওজন ঝরিয়ে সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে হাজির হবেন এ ঢালিউড তারকা। নিজের চিরাচরিত লুকের বাইরে ভিন্নভাবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের যাত্রায় নেমে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
শারীরিক সৌন্দর্য্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করে চলেছে বিউটেইন রিভাইভ। ঢাকা-চট্টগ্রামসহ মোট ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
এ প্রসঙ্গে মৌসুমী একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তার কাছে পুরো বিষয়টি অনেক আকর্ষণীয় মনে হয়েছে। তিনি মনে করেন, নতুন রূপে হাজির হয়ে তার ভক্তদের চমকে দেওয়ার জন্য এটি উপযুক্ত সময়।
মৌসুমী বলেন, “এর আগেও আমি এ ধরনের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলোর শরণাপন্ন হওয়ার বিষয়ে আমি দ্বিধায় ছিলাম। আমি তাদের ক্লিনিকে গিয়ে যখন বিউটেইন রিভাইভের প্রধান ওয়াফার সাথে কথা বলে বুঝেছি তারা খুবই যত্নসহকারে কাজ করেন। তারপর থেকেই ব্যস্ততার মধ্যেও আমি নিজের ফিটনেস ধরে রাখার বিষয়ে আপ্রাণ চেষ্টা করছি। কয়েক মাসের মধ্যেই নিজের নতুন লুকের মাধ্যমে ভক্তদের চমকে দিতে চাই আমি।”
“ওয়াফার চ্যালেঞ্জ” শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস ধরে ক্লিনিকটির কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন মৌসুমী। এ সময় তার ত্বক, অতিরিক্ত মেদ কমানোসহ আরও বিভিন্ন সমস্যার সমাধানে কাজ চলবে।



