Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘হাদিয়া’ দিয়ে নিজের রেস্টুরেন্টের জন্য এফডিসির গাছ নিলেন ওমর সানী

এফডিসির মসজিদ চত্বরের গাছটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভেঙে পড়েছিল

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১০:৪০ পিএম

ঢাকাই শোবিজের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন চলচ্চিত্রের পাশাপাশি নিজের ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

রাজধানীর গুলশানে রয়েছে তার একটি রেস্তোরাঁ। ব্যবসার প্রসারে এবার একই নামে অচিরেই আরও একটি শাখা চালু করতে যাচ্ছেন তিনি।

তারই তৎপরতা হিসেবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে ভেঙে পড়া এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ হাদিয়ার মাধ্যমে কিনেছেন এই নায়ক।

চিত্রনায়ক সাইমন সাদিকের করা ফেসবুক ভিডিওতে এ প্রসঙ্গে কথা বলেছেন ওমর সানী।

ওমর সানী বলেন, “এখানে (এফডিসি) অনেক কাজ করেছি। আমাদের বহু স্মৃতি রয়েছে। গাছগুলো ছোট দেখেছিলাম। গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি, গাছটা এভাবে পড়ে থাকতে দেখে খারাপ লেগেছে! তখন হঠাৎ করে মাথায় এলো, আমার রেস্তোরাঁর জন্য কাঠ প্রয়োজন। এ কারণে গাছটি হাদিয়া দিয়ে নিয়েছি। গাছটি ঝড়ে পড়ে না গেলে নিতাম না।”

জানা গেছে, আগামী ২ ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে “চাপওয়ালা”র দ্বিতীয় ব্রাঞ্চ খুলবেন ওমর সানী। সেখানে ঢাকার ঐতিহ্যবাহী চাপ পাওয়া যাবে। সঙ্গে লুচি, আলুর দম থাকবে। এছাড়াও মৌসুমীর পছন্দের “এফডিসির থালা” থাকবে স্পেশাল আইটেম হিসেবে।

   

About

Popular Links

x