Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন

সুমিত্রার সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:৫০ এএম

ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার।

সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন মঙ্গলবার ভোরে ফেইসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন “আজ ভোরে মা চলে গেলেন।”

ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই শিল্পীকে সোমবার রাতেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের সদস্যরা।

শ্রাবণী সেন এর আগে জানিয়েছিলেন, গত মাসে ঠাণ্ডা লেগে সর্দি-জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া বার্ধক্যের নানা জটিলতার ভুগছিলেন সুমিত্রা।

সুমিত্রার সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গণে।

   

About

Popular Links

x