Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যবসা গুটিয়ে বাংলাদেশ ছাড়ছে ওটিটি প্ল্যাটফর্মটি

২০১৯ সালের ৩ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল জিফাইভ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

সাড়ে তিন বছর আগে বড়সড় আয়োজনে বাংলাদেশে যাত্রা করেছিলো ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। বাংলা কনটেন্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করা প্ল্যাটফর্ম সেভাবে সাড়া ফেলতে পারেনি। অবশেষে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট। একটি ইমেইলের মাধ্যমে বার্তাটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান “গুড কোম্পানি”। 

প্রতিষ্ঠানটির কর্তা ইরেশ যাকের বলেছেন, “এটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়তো কোনো কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশে মার্কেটে তারা কাজ করবে না। এ জন্যই বন্ধ করে দিচ্ছে।”

জিফাইভের বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।'

অগ্রিম সাবস্ক্রিপশন ক্রেতাদের বিষয়ে জিফাইভ বলেছে, সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল জিফাইভ। এরপর “মাইনকার চিপায়”, “কনট্রাক্ট”, “যদি কিন্তু তবুও”, “ঠাণ্ডা”, “লেডিস অ্যান্ড জেন্টলম্যান” ইত্যাদি কনটেন্ট উপহার দিয়েছে।

   

About

Popular Links

x