Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইসিইউতে থাকা ফারুকী এখন বিপদমুক্ত, জানালেন তিশা

  • সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী
  • এরপর মধ্যরাতে তাকে নেওয়া হয় হাসপাতালে
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ফারুকীর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ফারুকীর অসুস্থ হওয়ার কথা জানান। এরপর মঙ্গলবার তিনি জানান, চিকিৎসকরা ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এরপর ব্রেইনের একটি সিটিস্ক্যান করার মাধ্যমে পরবর্তী অবস্থা জানা যাবে।

তবে এবার মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে স্বস্তির খবর মিলল। জানা গেছে, চিকিৎসকের ভাষায় তিনি এখন বিপদমুক্ত। কিছু দিন বিশ্রামের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। বুধবার বিকেলে তিশা বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

বাংলা ট্রিবিউনকে তিশা জানান, ফারুকীকে এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সেখানে আরও এক দিন রাখার পর সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে। অথবা তার অবস্থা বুঝে বাসায়ও পাঠিয়ে দেওয়া হতে পারে।

এদিকে বুধবার বিকেলে তিশা সোশ্যাল হ্যান্ডেল থেকে হাসপাতালে তোলা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, ফারুকীর হাত ধরে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন,“প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার চলেও যায়; শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ।”

দু’দিন ধরে অনেকেই তিশার সঙ্গে যোগাযোগ করছেন, ফারুকীর খবর জানার জন্য। সবাইকে সাড়া দিতে না পারার জন্য দুঃখপ্রকাশও করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে এমন ভালোবাসা জন্য জানিয়েছেন ধন্যবাদ।

   

About

Popular Links

x