Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিশা: অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুকী

বর্তমানে ফারুকী আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তিশা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৭ এএম

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিক্যেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি জানিয়েছেন, বর্তমানে ফারুকী আশঙ্কামুক্ত আছেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

নুসরাত ইমরোজ তিশার ফেসবুক পোস্ট/স্ক্রিনশট

উল্লেক্ষ, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গতকাল শুক্রবার বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজারে আসেন। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। রবিবার কক্সবাজারকে “সাংস্কৃতিক হাব” হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনকে নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

   

About

Popular Links

x