Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলোকচিত্র প্রদর্শনী ‘বোধ’ শুরু হচ্ছে আজ

প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০:১১ এএম

ঢাকার শাহবাগের ছবির হাটে “বোধ” শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টায়। যা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আলোকচিত্র প্রদর্শনীটি কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।

এ পাঁচজন আলোকচিত্রী অংশগ্রহণ করে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়। আলোকচিত্রীরা নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন।

যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে নিজে গেছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটি প্রকাশ করার।

   

About

Popular Links

x