Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাত্র ৪৮ বছর বয়সে মারা গেলেন খল অভিনেতা বালাজি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ড্যানিয়েল বালাজি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

মাত্র ৪৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। তার মৃত্যুতে ভারতীয় বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া। খলনায়ক হিসেবে ভারতজুড়েই পরিচিত ছিলেন তিনি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।

শুক্রবার (২৯ মার্চ) বুকে ব্যথার নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ড্যানিয়েল বালাজি। মধ্যরাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই মৃত্যুবরণ করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ড্যানিয়েল বালাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর শুনে তার অনুরাগী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। ভারতীয় চলচ্চিত্র-বিশ্লেষক শ্রীধর পিল্লাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ড্যানিয়েল বালাজি ছিলেন একজন দুর্দান্ত অভিনেতা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি গভীর রাতে মারা গিয়েছেন। ‘ভেট্টইয়াডু ভিলায়াডু’, ‘পোলাধবন’-খল চরিত্রে তার কণ্ঠ ও অভিনয় কে ভুলতে পারে!”

পরিচালক মোহন রাজা এক্সে লিখেছেন, “খুবই দুঃখজনক। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনুপ্রেরণা। ‍আমার খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করছি।”

ড্যানিয়েল বালাজির অভিনয়যাত্রা শুরু হয় মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয় “মাধাথিল” চলচ্চিত্রের মাধ্যমে। এরপর একের পর এক ছবিতে দুরন্ত অভিনয় করে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।

   

About

Popular Links

x