ঈদ-উল-আযহা উপলক্ষে গত ১৭ জুন সারাদেশে মুক্তি পায় টালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত “তুফান”। মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। দীর্ঘ আড়াই মাস পরও প্রেক্ষাগৃহে পুরোদমে চলছে সিনেমাটি। তবে এবার দর্শকদের সুবিধার জন্য ওটিটি প্লাটফর্ম- “চরকি” ও “হইচই”-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
রবিবার (১ সেপ্টেম্বর) “চরকি” ও কলকাতার ওটিটি প্লাটফর্ম “হইচই” আলাদা আলাদা মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে।
রায়হান রাফি নির্মিত সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশে মুক্তি পায়। সর্বশেষ গত ২৩ আগস্ট মুক্তি পায় মালয়েশিয়ায়। মুক্তি পাওয়ার পর থেকে বাজিমাত করে যাচ্ছে সিনেমাটি। এর “দুষ্টু কোকিল ও লাগে উরাধুরা” গান ২টি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
নির্মাতা রায়হান রাফী বলেন, “অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগল। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকেরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি।”
“তুফান” সিনেমায় সুপারস্টার শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন নাবিলা ও ভারতের মিমি চক্রবর্তী। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।



পশ্চিমবঙ্গে ‘তুফান’র বিপরীতে মিথিলার সিনেমা, যা বলছেন সমালোচকরা
কলকাতায় কেমন সাড়া ফেলেছে শাকিব-মিমির ‘তুফান’?