Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মারা গেলেন ‘হ্যারি পটার’ এর প্রফেসর ম্যাকগোনাগল

লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার সিরিজটিতে প্রফেসর ম্যাগগোনাগল চরিত্রে অভিনয় করেছিলেন ডেম ম্যাগি স্মিথ। পুরো বিশ্বব্যাপী এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ডেম ম্যাগি স্মিথের ছেলে ক্রিস লরকিন পরিবারের পক্ষ থেকে বলেন, “তিনি ২ ছেলে ও ৫ নাতি-নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও বড় বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন ২ ছেলে ও নাতি-নাতনিরা।”

উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পেয়েছিল হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা। তারপর থেকে সিরিজের শেষ সিনেমা পর্যন্ত প্রফেসরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ম্যাগিকে। এছাড়াও ১৯৬৯ সালে মুক্তি পাওয়া “দ্যা প্রাইম অফ মিস জ বর্দি” সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন তিনি।

   

About

Popular Links

x