Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বড় পর্দায় আসছে ‘টেক্কা’, কাউন্টারে বসে টিকেট বিক্রি করলেন দেব-সৃজিত

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৮ অক্টোবর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম

আগামী মঙ্গলবার মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ও দেব অভিনীত সিনেমা “টেক্কা”। আসন্ন মুক্তি পাওয়া এ সিনেমা উপলক্ষে ছবির টিকেট ‍বিক্রি করলেন দেব-সৃজিত।

দীর্ঘদিন পর সিনেমা জগতে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। পূজা উপলক্ষে ‍মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা “টেক্কা”। তারই অগ্রীম টিকেট বিক্রিতে আজ বারুইপুরের এসফিএফ সিনেমা হলে হাজির হন দেব ও সৃজিত। এরপর নিজেরাই টিকেট বিক্রি করলেন দর্শকদের মাঝে।

পালাক্রমে টিকেট বিক্রি করেন তারা। টিকেটের পাশাপাশি দর্শকদের চাহিদা মতো অটোগ্রাফ ও সেলফিও তোলেন তারা। দেবের এক ভক্ততো দেবকে দেখে সেখানেই কেঁদে ফেললেন।

আসন্ন মুক্তি পাওয়া সিনেমা উপলক্ষে টিকেট বিক্রি করছেন দেব-সৃজিত/সংগৃহীত

“টেক্কা”র টিম সিনেমাকে সামনে রেখে বেশ প্রচার-প্রচারণা করছে। আজ সন্ধ্যায় টিমটি গ্লোব সিনেমায় আড্ডা জমাবেন।

উল্লেখ্য, সিনেমাটিতে দেবকে একজন সুইপার হিসেবে দেখা যাবে। পাশাপাশি সিনেমাটিতে দেবের সহঅভিনেতা হিসেবে রয়েছেন রুক্মিণী মৈত্র। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে স্বস্তিকা। সিনেমাটি প্রেক্ষাগ্রহে মুক্তি পাবে ৮ অক্টোবর।

   

About

Popular Links

x