Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

দীর্ঘ সময় পর সিনেমা মুক্তিতে মুখোমুখি হচ্ছেন তারা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম

আগামী বছর রোজার ঈদকে সামনে রেখে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় “বরবাদ” সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপরদিকে রায়হান রাফী পরিচালিত “লায়ন” সিনেমা নিয়ে আসছেন কলকাতার সুপারস্টার জিৎ। দীর্ঘ সময় পর সিনেমা মুক্তিতে মুখোমুখি হচ্ছে দুই বাংলার এই দুই সুপারস্টার।

এর আগে ২০১৬ সালে শাকিব খান অভিনীত “শিকারী” ও জিৎ অভিনীত “বাদশা” নিয়ে মুখোমুখি হন তারা। এরপর আবার ২০১৮ সালেও সিনেমা মুক্তিতে মুখোমুখি হন দুই নায়ক। এরপর কেটে গেল প্রায় ৭ বছর।

দুইটি সিনেমার কাস্ট নির্বাচন হয়ে গেলেও এখন পর্যন্ত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেননি কেউই। তবে পরিচালকরা বলছেন তারা আগামী বছরের ঈদকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, “বরবাদ” সিনেমায় শাকিবের নায়িকা ইধিকা পাল। অপরদিকে “লায়ন”-এ জিতের নায়িকা ঢাকার হলেও, নাম ঘোষণা করেননি পরিচালক রায়হান রাফী। রাফী বলেন, “সিনেমায় থাকবে দুই নায়িকা। দুজনই বাংলাদেশ থেকেই চূড়ান্ত হচ্ছে। সঙ্গে জিতের সহঅভিনেতা হিসেবে থাকবেন ঢালিউডের শরিফুল রাজ।”

   

About

Popular Links

x