Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব: মানুষ একা থাকতে পারে না

অপু-বুবলী প্রসঙ্গে শাকিব বলেন, ‘এই দুইজন (অপু-বুবলী) অতীত, এটা আগেও বলেছি’

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

সম্প্রতি নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান। সেখানে তিনি কথা বলেছেন তৃতীয় বিয়ে প্রসঙ্গেও।

সাক্ষাৎকারে অপু-বুবলী প্রসঙ্গে শাকিব বলেন, “এই দুইজন (অপু-বুবলী) অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।”

তিনি বলেন, “আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।”

অপু বিশ্বাস ও শবনম বুবলী/কোলাজ

শোনা যাচ্ছে আপনি নাকি ফের বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে।”

নিজের বিয়ে নিয়ে শাকিব আরও বলেন, “তাড়াহুড়া নেই, তবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।”

গানের দৃশ্যে শাকিব-সোনাল/সংগৃহীত

“দরদ” সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব আনন্দবাজারকে বলেন, “সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে দরদ ছবিটি দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে।”

   

About

Popular Links

x