Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

তার দাবি, তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

ফোন এবং চিঠিতে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। বাড়ানো হয়েছে তার নিরাপত্তাও। তবে সেই নিরপত্তা বলয়ের মধ্যেই এবার আর ফোন বা চিঠিতে নয়, সরসারি শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি সালমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি।

তবে নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে পৌঁছাতে পারেননি তিনি। দূর থেকেই সালমানকে প্রাণনাশের হুমকি দেন সেই ব্যক্তি। তার দাবি, তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সালমানের শুটিং চলাকালে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ঢুকে পড়েন। সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এরপর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে।

সিদ্দিকি খুনের পর সালমানকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোইর গোষ্ঠী।

   

About

Popular Links

x