Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লন্ডন যেতে বাধা, যা বললেন চিত্রনায়িকা নিপুণ

পুলিশের ভাষ্যমতে, লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। তবে গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরে দুপুর সাড়ে ১১টার দিকে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে দাবি করেন, খবরটি সঠিক নয়।

নিপুণ বলেন, ‘‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’’

এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনা‌য়িকা নিপুণ। এসময় এক‌টি গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে তাকে হস্তান্তর করা হয়।’’

   

About

Popular Links

x