Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এ আর রহমানকে ২ কোটি রুপি জরিমানা

কপিরাইট লঙ্ঘনের একটি মামলায় দিল্লি হাইকোর্ট এ রায় দিয়েছেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম

কপিরাইট লঙ্ঘনের মামলায় অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং তার প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত হিসেবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিচারপতি প্রতিভা এম সিং মামলার রায়ের পর্যবেক্ষণে শুক্রবার (২৫ এপ্রিল) জানান, “শিবা স্তুতি” গানটি কেবল “বীরা রাজা বীরা”কে অনুপ্রাণিত করেনি, বরং সামান্য কিছু পরিবর্তন সত্ত্বেও গান দু্ইটির মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত “পোন্নিয়িন সেলভান ২” ছবির গান “বীরা রাজা বীরা” নিয়ে কপিরাইট লঙ্ঘনের মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, এ আর রহমানের “বীরা রাজা বীরা” গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি “শিবা স্তুতি” থেকে চুরি করেছেন রহমান। এমন অভিযোগে ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার মামলাটি করেন।

ফৈয়াজের দাবি, “বীরা রাজা বীরা”র সুর, তাল, লয় একেবারেই “শিবা স্তুতি”র কার্বন কপি। যদিও গানের কথা আলাদা। তিনি গানটির ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আবেদন এবং ক্ষতিপূরণের দাবি করেন।

এদিকে, এ আর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, “শিবা স্তুতি” হিন্দুস্তানি ধ্রুপদি সঙ্গীতের ধ্রুপদ ধারার একটি ঐতিহ্যবাহী সৃষ্টি, যা জনসাধারণের সম্পদ। অন্যদিকে, “বীরা রাজা বীরা” একটি সম্পূর্ণ মৌলিক সৃষ্টি। যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তর এবং পশ্চিমা সঙ্গীতের উপাদান যোগ করা হয়েছে।

   

About

Popular Links

x