Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!’, নতুন রূপে মোশাররফ করিম

সিনেমাটি ঈদ-উল-আজহায় মুক্তি পাবে

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:১০ পিএম

‘‘ইনসাফ” সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে। পোস্টারে দেখা যায়- চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট হালকা পাকা দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখে বোঝা যাচ্ছে, সিনেমার ক্লাইমেক্সে আছেন এই অভিনেতা। এমন চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো।

রবিবার (৪ মে) সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘‘ইনসাফ’’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে নিচে ঈদ-উল-আজহায় যে সিনেমাটি মুক্তি পাচ্ছে তা জানানো হয়েছে। আর ক্যাপশনে পরিচালক লিখেছেন, ‘‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’’

এর আগে পরিচালক জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টারেও সেটারই আভাস দিল। সিনেমাটির নায়ক শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মধ্য দিয়ে ঢাকার চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

এর আগে গত ২৫ এপ্রিল সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। পোস্টারে দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’’ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় এবার এল মোশাররফ করিমের পরিচিতি। তবে এ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক চরিত্রে আছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

   

About

Popular Links

x