Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাবন্দি নুসরাত ফারিয়ার ফেসবুক পেজ থেকে পরিবারের জন্য দোয়া কামনা

পেজের এডমিন পোস্ট থেকে ভক্তদের কাছে দোয়া চাওয়া হয়েছে

আপডেট : ১৯ মে ২০২৫, ০২:২৫ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, নুসরাত ফারিয়াকে আদালত থেকে কারাগারে পাঠানোর পর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে।

দুপুর ১ টা ১০ মিনিটে মা-বাবার সঙ্গে নুসরাত ফারিয়ার একটি ছবি পোস্ট করে এই চিত্রনায়িকার পক্ষ থেকে পেজের এডমিন লিখেছেন, “আমার পরিবারের জন্য দোয়া করবেন।”

এছাড়া, জুলাই আন্দোলনের সময় তার দেশের বাইরে অবস্থান করা এবং আন্দোলনের পক্ষে ফেসবুক সরব থাকা সংক্রান্ত একাধিক সংবাদের লিংকও শেয়ার করা হয়েছে নুসরাতের পেজ থেকে।

উল্লেখ্য, গতকাল রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

সোমবার নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন শুনানি বিষয়ে পরবর্তী দিন ২২ মে নির্ধারণ করেছেন আদালত।

   

About

Popular Links

x