Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি।

রবিবার (১ জুন) দিবাগত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনার পরে সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেতাকে।

ঘটনার বর্ণনা দিয়ে বাপ্পী চৌধুরী সাংবাদিকদের বলেন, “নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। আমাদের গাড়িটি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।”

এদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

   

About

Popular Links

x