Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মগোপনে থেকেই ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস

আন্দোলনের পর থেকে আত্মগোপনে রয়েছেন ফেরদৌস

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরই মধ্যে জানা গেল, আত্মগোপনে থেকে ভারতীয় বন্ধু চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য কবিতাও লিখছেন তিনি। সেই কবিতা আবার ঋতুপর্ণা নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এরপরই আবার আলোচনায় ফেরদৌস।

১৯৯৮ সালে ‍মুক্তি পাওয়া “হঠাৎ বৃষ্টি” সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন ফেরদৌস। প্রথম সিনেমায় তাকে আপামর মানুষের মনে জায়গা করে দেয়। এরই মধ্যে অভিনয় করে কাটিয়ে দিয়েছেন ২৬ বছর। বেশ কয়েক বছর ধরে রাজনীতিতেও সক্রীয় ছিলেন তিনি।

অভিনয় জীবনের শুরু থেকেই চিত্রনায়িকা ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব। এই দীর্ঘ সময়ে তারা যেমন পর্দায় একসঙ্গে কাজ করেছেন, তেমনি একে অপরের বাড়িতেও অতিথি হয়েছেন।

স্ক্রীনশট/ঋতুপর্ণার ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া

গত ৭ জুন ছিল চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষ্যে ঋতুপর্ণা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রীনশট শেয়ার করে লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ।’’

   

About

Popular Links

x